ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০৯:২৪ রাত

‘রাজার চিঠি’র পরপর দুইবার মঞ্চায়নে মুগ্ধ দর্শক

‘রাজার চিঠি’র পরপর দুইবার মঞ্চায়নে মুগ্ধ দর্শক

অভি মঈনুদ্দীন ঃ নাট্যদল ‘জাগরণী থিয়েটার’-এর ১৫তম প্রযোজনা মাহফুজা হিলালীর রচনায় ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ‘রাজার চিঠি’ গত ৪ এপ্রিল বিকেল ৫.১৫ মিনিটে ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে ৫১ ও ৫২’তম প্রদর্শনীর মঞ্চস্থ হয়। বেশকিছুদিন বিরতির পর ‘রাজার চিঠি’র মঞ্চায়ন হবার কারণে শোতে দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, নাটকটির পরপর দুই মঞ্চায়ন নিয়ে ভীষণ খুশী। স্মরণ সাহা বলেন,‘ সবসময় দর্শকের কারণেই এই নাটক মঞ্চায়ন করার অনুপ্রেরণা পাই।

এরইমধ্যে ৫১ ও ৫২ তম মঞ্চায়নে তাদের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি, ইচ্ছে আছে এই নাটকের শততম মঞ্চায়ন করার। বাকীটা আসলে ঈশ্বর জানেন। দলের হয়ে বারবার এই নাটকের মঞ্চায়নে সবাই যেভাবে শ্রম দেন, কষ্ট করেন তাতে সবার প্রতিই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতেও সবাই একইভাবে পাশে থাকবেন ঠিক দর্শকও আমাদের সঙ্গে থাকবেন।’

আরও পড়ুন

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা, অনিকেত পাল, শাহানা জাহান সিদ্দিকা, শাহানাজ শারমিন খান শিমু, জুলিয়েট সুপ্রিয়া, মোঃ রফিকুল ইসলাম রনি, সজিব চন্দ, শ্রেয়া সাহা স্বর্ণা, শ্রাবণ সূত্রধর, অথৈ দাস, রাকিবুল ইসলাম রাহাত, আশেয়া আক্তার মারিয়া ও রফিকুল হাসান রিজওয়ান। নাটকটির কোরিওগ্রাফিতে আছেন অনিকেত পাল বাবু, সঙ্গীতে রমিজ রাজু, আলোক নিয়ন্ত্রণে ঠাণ্ডু রায়হান, পোষাক ডিজাইনে এনাম তারা সাকী, পোস্টার ও সুভ্যেনীর ডিজাইনে শোয়েব হাসনাত মিতুল, ব্যবস্থাপনা ও সমন্বয়কারী আজিম উদ্দিন, শব্দ প্রক্ষেপণে ইমন হোসেন। ১৯৩৯ সালে সিরাজগঞ্জের শাহাজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠিএবং রবীন্দ্র সাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে উঠে। এই কাহিনী নিয়েই রাজার চিঠি নাটকটি লেখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজার চিঠি’র পরপর দুইবার মঞ্চায়নে মুগ্ধ দর্শক

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনকালে গ্রেফতার ৫

‘আজীবন সম্মাননা’য় ভূষিত কনকচাঁপা

লালমনিরহাটের আরিফা এক অনুপ্রেরণার নাম

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘শোচনীয় পরাজয়’ ঘটেছে: রাশিয়া

তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু