শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় ৩টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল কালামা শহরে থেকে ২৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৯ কিলোমিটার।
তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবর।
আরও পড়ুনবিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1779721296.jpg)


