ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১০:৫৮ রাত

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে সলঙ্গা থানার হড়িণচড়া বাজারে নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে গতকাল বুধবার এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২। এসময় মাদক পরিবহনকালে ১৭৫ বোতল স্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছে থাকা মাদকদ্রব্য স্কাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইলফোন ও ২ হাজার ৩৯০ টাকাসহ ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর বিলপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মো. আব্দুল গফুর (৪৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে গাড়িতে পরিবহনপূর্বক দেশের বিভিন্ন জেলায় স্থানান্তর করে আসছিল।

আরও পড়ুন

সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ-এর মো. উসমান গণি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট