নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারি সহ দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ৮টা থেকে ২টা পর্যন্ত এই ডাকাতির ঘটনা ঘটে।
পাওয়ার গ্রিডের সহকারী প্রকৌশলী বাবুল কুমার দাস জানান, নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রামের খোর্দ কাছুটিয়া এলাকায় একটি ১৩২কেভির পাওয়ার গ্রিড স্টেশন নির্মাণ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
সেখানে চায়না সহ দেশীয় প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ করে আসছে। গতকাল বুধবার ৮টার দিকে প্রথমে ৫/৬জন দুর্বৃত্ত পাওয়ার গ্রিডের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা দু’জনকে হাত-পা বেঁধে রাখে। পরে আরও ২০/২৫জন দুর্বৃত্ত প্রবেশ করে মোট ৬জন নিরাপত্তা কর্মীকে বেঁধে মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুনএসময় পাওয়ার গ্রিডের ৩৬৮টি ব্যাটারী, পাওয়ার ক্যাবল, ওয়েল্ডিং মেশিন সহ অন্তত দুই কোটি টাকার যন্ত্রাংশ লুট করে দুর্বৃত্তরা। পরে বৃহষ্পতিবার সকালে গ্রিডের অন্য নিরাপত্তা কর্মীরা গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নিরাপত্তা কর্মীদের রক্ষা করে পুলিশে খবর দেয়। নাটোর ডিবি পুলিশ ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এই ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ডাকাতির ঘটনায় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন






_medium_1774543596.jpg)