সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে সলঙ্গা থানার হড়িণচড়া বাজারে নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে গতকাল বুধবার এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২। এসময় মাদক পরিবহনকালে ১৭৫ বোতল স্কাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছে থাকা মাদকদ্রব্য স্কাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইলফোন ও ২ হাজার ৩৯০ টাকাসহ ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি চুয়াডাঙ্গা জেলার বেগমপুর বিলপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে মো. আব্দুল গফুর (৪৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য স্কাফ বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে গাড়িতে পরিবহনপূর্বক দেশের বিভিন্ন জেলায় স্থানান্তর করে আসছিল।
সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ-এর মো. উসমান গণি বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/162529