ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পেট্রোল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। গত ২ সপ্তাহজুড়ে হঠাৎ জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। যা সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে সাংবাদিক, এনজিও কর্মী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ, ডেলিভারি রাইডার ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারা, অতিরিক্ত সময় নষ্ট হওয়া এবং বিকল্প পরিবহন ব্যবস্থার অভাবে তাদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে জ্বালানি সংগ্রহ করছেন, ফলে আর্থিক চাপ বাড়ছে তাদের।

উপজেলার ধানগড়া ডিজিটাল সেন্টার ও ব্যাংক এশিয়ার শাখা পরিচালক মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য আরোহীরা জানান, আগে যেখানে সহজেই পেট্রোল পাওয়া যেত, সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপরও অনেক সময় লাইনে দাঁড়িয়েও জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এখন আবার পেট্রোল পাওয়াও যাচ্ছে না। এতে করে স্বাভাবিক  কাজকর্ম  ও জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

আরও পড়ুন

স্থানীয় তেল পাম্প মালিকেরা জানান, ডিপো থেকে যে পরিমাণ পেট্রোল বরাদ্দ পাই তখন সেই পরিমাণ পেট্রোল সরকারি নিয়মনীতি মেনে প্রতিটি মোটরসাইকেল ২শ টাকার পেট্রোল দিয়ে দিচ্ছি। কিন্তু চাহিদা মোতাবেক না পেলে আমরা কিভাবে দেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট