ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ মার্চ, ২০২৬, ১০:৫২ রাত

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিঙ্গীমারী ইউনিয়নের গ্রাম থেকে পালানোর ঘটনার পর রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যায় মনিরুল।

প্রকাশ্য দিবালোকে পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক টিম। দীর্ঘ তল্লাশি শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আবারও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আরও পড়ুন

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি মনিরুলকে ধরতে রাতভর চিরুনি অভিযান চালিয়েছি এবং সফল হয়েছি। তার বিরুদ্ধে চুরির মামলা থাকলেও এখন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার কারণে আরও একটি নতুন মামলা করা হবে।

অর্থাৎ মোট দুটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। আর আসামি পলায়নের ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কোনো অবহেলা ছিল কি না তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাহিদা মোতাবেক পেট্রোল না পেয়ে ভোগান্তিতে মোটরসাইকেল আরোহীরা

সিরাজগঞ্জে যমুনা নদীতে অষ্টমী পূণ্যস্নান সনাতন ধর্মালম্বীদের মিলনমেলা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধর জামায়াত কর্মী আটক

সিরাজগঞ্জ ১৭৫ বোতল স্কাফসহ গ্রেফতার ১

লালমনিরহাটে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মনিরুল পুনরায় গ্রেফতার

নাটোরে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে পাওয়ার গ্রিডের ২ কোটি টাকার যন্ত্রাংশ লুট