ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে অর্থদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমির মাটি কাটায় তিনজনকে অর্থদণ্ড। ছবি : দৈনিক করতোয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় এসএফসি ব্রিকসের ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ওই ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকার লিটন মিয়া ও রুবেল মিয়া নামে দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন লঙ্ঘনে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ