ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০১:৪৩ এএম

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

ছবি : সংগৃহীত, গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিকাইল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় হিরণ ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে যুবলীগ নেতা ও হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের সঙ্গে অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে ১০ জন আহত হন এবং পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।

যুবলীগ নেতা মশিউর রহমান অভিযোগ করেন, মিছিল নিয়ে গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তিনি নিজেসহ কয়েকজন আহত হন। শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

তবে হামলার অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে তার ওপর আগে হামলা করা হয়। এতে তিনিসহ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি তাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তার দাবি, বড় ভাই বিদেশে থাকেন এবং কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। তিনি নিজে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকাতেও সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত এবং ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

১

বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

২

১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

৩

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

৫

ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

৬