ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৯ এএম

ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

ছবি : সংগৃহীত, ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ছয় সপ্তাহের বেশি সময়ের কূটনৈতিক তৎপরতা ও চীনের শেনজেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকেও ইউক্রেন–রাশিয়া যুদ্ধে শান্তির পথ খোলেনি। বরং সংঘাত আরও বাড়ছে এবং তা নতুন ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফলে ১৯৪০-এর দশকের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধ আরও বিপজ্জনক হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

গত শুক্রবার ইউক্রেনে ছয় ঘণ্টা ধরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, এটি চলতি বছরের সবচেয়ে জোরালো হামলা। কয়েক সপ্তাহ ধরে কিয়েভের সেতু ও বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন এবং বিস্তীর্ণ এলাকা প্রায়ই বিদ্যুৎহীন থাকছে।

অন্যদিকে শেনজেন বৈঠকের আগে-পরে ক্রিমিয়াগামী সেতুতে তিনবার হামলা চালিয়েছে ইউক্রেন। লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মাঝে রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদের উপকূলে রুশ সামরিক সংশ্লিষ্ট ‘স্পার্টা–২’ জাহাজেও ড্রোন হামলা হয়েছে।

জেলেনস্কির ভাষ্য, লিবিয়ার বেনগাজি উপকূলে রাশিয়ার নৌবাহিনীর একটি ও পণ্যবাহী একটি জাহাজেও হামলা হয়েছে। কালিনিনগ্রাদের ঘটনায় ন্যাটো (পশ্চিমা সামরিক জোট) সদস্য লিথুয়ানিয়ার বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার অভিযোগ তুলেছে মস্কো, যা বাল্টিক অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

আরও পড়ুন

আগামী কয়েক মাস দুটি কারণে বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রথমত, ইউক্রেনপন্থী ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগে রাশিয়ার হাতে সময় কম। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি সহানুভূতিশীল অবস্থানের সুযোগ সীমিত হতে পারে। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেনজেনে বলেছেন, যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়ার আগ্রহ নেই। দোনবাসের বাকি ১০ শতাংশ এলাকা দখলই তার মূল লক্ষ্য, যদিও এই অগ্রযাত্রায় প্রতি মাসে অন্তত ৪০ হাজার রুশ সেনা হতাহত হচ্ছেন।

দ্বিতীয়ত, শান্তি আলোচনায় দুই পক্ষের বাস্তবতার ধারণায় বড় বিরোধ রয়েছে। ইউরোপীয়দের অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ক্রেমলিনের বক্তব্য বিপরীত। আবার পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সরে যাওয়ার রুশ দাবি ও ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার সম্ভাবনার বিষয়টি পরস্পরবিরোধী। ফলে কার্যকর শান্তি প্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

১

১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

২

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

৩

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনের বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

৫

দিনাজপুরের কাহারোলে শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা শুরু

৬