ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১২:৫৯ এএম

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

ছবি : সংগৃহীত, জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই মুর্শিদুল আলম এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার (২৫ নভেম্বর) দিন ধার্য করেছেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন।

রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে, এজাহারভুক্ত পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগের তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন। এ ছাড়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার, জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা এবং ঘটনার অর্থের জোগান ও সমন্বয়ের অভিযোগ তদন্তের কথা বলা হয়েছে।

গত ১৮ নভেম্বর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনে এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের অবস্থানকালে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল। এ ছাড়া নাম-পরিচয় ছাড়া আরও তিন থেকে চারশ জনকে আসামি করা হয়। মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিকেও আসামি করা হয়েছে। অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার কথা বলা হয়েছে।

মামলার আসামি অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ও সোহানা সাবা জামিনে রয়েছেন। জ্যোতিকা জ্যোতি এজাহারের ২১৬ নম্বর আসামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

১

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

২

ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

৩

১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

৪

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

৫

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনের বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

৬