ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১১:২২ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনের বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনের বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চারদিনের বর্ষণে চলতি রবি শস্য নিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় করছেন কৃষকরা। 

গতকাল সোমবার উপজেলার বিভিন্ন মাঠের ফসলি জমি ঘুরে দেখা যায়, গত বৃহস্পতিবার ভোর থেকে টানা চারদিনের বর্ষণে সরিষা ক্ষেতসহ বিভিন্ন ফসলের জমিতে পানি জমে আছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে।

উপজেলার প্রত্যন্ত পুকুরপাড় গ্রামের প্রশিক্ষিত আব্দুস সালাম ফকির, রামানাথ গ্রামের আব্দুল আজিজ মন্ডল, সুলতানপুর বাহের প্রামাণিক, ময়দানদিঘি গ্রামের জালাল উদ্দিন সরদার জানান, কিছুদিন আগে আকস্মিক বৃষ্টিতে ক্ষেতে বপণকৃত বীজ নষ্ট হয়ে যাওয়ায় কৃষক নতুন করে জমি প্রস্তুত করে সরিষা বীজ বপণ করেছিলেন। নতুন করে বীজ বপণ করতে হলে বাড়তি সার-বীজের খরচের চাপ সামলানোই এখন তাদের বড় দুশ্চিন্তার কারণ। অন্যদিকে, জমিতে থাকা বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টিকুমড়া, শিম ও টমেটোসহ বিভিন্ন ধরণের শাক-সবজির ক্ষেত পানিতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতের শুরুতে হঠাৎ এমন বৃষ্টিতে জনজীবনে ভোগান্তিও বেড়েছে।

আরও পড়ুন

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, চলমান বৃষ্টি নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আকস্মিক বৃষ্টিতে ফসলের জমিতে জলাবদ্ধতায় বেড়ে উঠা ছোট সরিষা গাছের গোড়ায় পচন ধরতে পারে। ভাঙ্গুড়া উপজেলা কৃষিবিভাগের কর্মকর্তারা কৃষকের ফসল রক্ষার জন্য মাঠে সচেষ্ট রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় চারদিনের বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

২

দিনাজপুরের কাহারোলে শ্রী শ্রী কান্তজিউর রাস মেলা শুরু

৩

নওগাঁর রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা

৪

এসএমই মেলায় নিজের ছবি দিয়েই বানিয়ে নিতে পারছেন লুমবিডিং পুঁথির গহনা

৫

বগুড়ায় একই জমিতে চাষ ও সৌরবিদ্যুৎ, কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা আসবে জাতীয় গ্রীডে আলো

৬