ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১২:১১ পিএম

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘন্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এসময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমবারের মতো প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হলো।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

১

চট্টগ্রামে মদপানে দু’জনের মৃত্যু

২

পচেত্তিনোর অভিষেক ম্যাচে বড় হার ইউনাইটেডের

৩

যুক্তরাষ্ট্রের শিকাগোতে উদ্বোধন করা হলো খালেদা জিয়ার নামে সড়ক 

৪

রাজধানীমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অপরিহার্য

৫

জনরোষের মুখে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

৬