পাবনার ফরিদপুরে দুই গৃহবধূর আত্মহত্যা
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় সোনিয়া খাতুন (২২) ও মিষ্টি খাতুন রিয়া (২৪) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোনিয়া খাতুন উপজেলার বিলচান্দক গ্রামের কৃষক শিবলু আকন্দের স্ত্রী এবং মিষ্টি খাতুন আগপুঙ্গলী গ্রামের প্রবাসী রিপন হোসেনের স্ত্রী। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, পারিবারিক কলহের কারণে সোনিয়া খাতুন গতকাল শনিবার রাতে বিষ পান করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে মারা যায়।
এদিকে মিষ্টি খাতুনও গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। বিকেল ২টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে মিষ্টি খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুনফরিদপুর থানার ওসি মন্জুরুল হাসান মাসুদ জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন








