ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১১:০৮ পিএম

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এবার ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার আফজাল হোসেন (৫০)।

গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন করে ৬৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বিভাগটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। গতকাল রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

মারা যাওয়া আফজাল হোসেন রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত শনিবার প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রংপুর জেলায় ৩০ জন, লালমনিরহাটে ১২ জন, দিনাজপুরে ১০ জন এবং পঞ্চগড়ে ১২ জন রয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৮৮১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৪ জন।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল কিংবা চিকিৎসা ব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন, পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

১

বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে ও বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে : একেএম আহসানুল তৈয়ব জাকির

২

পাবনার ঈশ্বরদীতে মদ তৈরির কারখানার সন্ধান, রূপপুরের কর্মীসহ আটক ২

৩

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১

৪

বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসট্যান্ড থেকে ধাপহাট প্রবেশ সড়কটির বেহাল দশা, জনদুর্ভোগ

৫

বগুড়া ডায়াবেটিক সমিতির নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সা. সম্পাদকসহ সকল পদে প্রার্থীরা জয়ী

৬