ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ এএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর)  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১ টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৩ টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), ১ টি জিপ গাড়ী, ১২৩৯৫ টাকা, ৯ টি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ডিএমপি জানায়, রোববার (২১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫২১

১

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, দুপুরে বৈঠক এনসিপির সঙ্গে

৩

গাইবান্ধার সাঘাটায় টানা বৃষ্টিতে কাঁচা ইট ও ফসলের ব্যাপক ক্ষতি

৪

সেনানিবাসে চাকরির সুযোগ, আবেদন ফি ২০০ টাকা

৫

পাবনার ফরিদপুরে দুই গৃহবধূর আত্মহত্যা

৬