সিরাজগঞ্জের শাহজাদপুরে নছিমন উল্টে নিহত ১
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ব্রিজের ওপর গরু বোঝাই একটি নছিমনের চাকা খুলে উল্টে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
জানা গেছে, আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে পাবনা জেলার ফরিদপুর থেকে নছিমন করে গরু নিয়ে শাহজাদপুর উপজেলার তালগাছী গরুর হাটে যাচ্ছিল। এসময় বাঘাবাড়ি ব্রিজের ওপর চাকা খুলে উল্টে যায়। গাড়িতে থাকা ৪ জন যাত্রীর মধ্যে একজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ৩ জন গুরুতর আহত হয়। তাদেরকে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৫০)। সে বননগরওয়ারী থানার চকচকিয়া গ্রামের মৃত মাজেদের ছেলে। আহতরা হলো- সাইদুল (৫২), আবু তালেব (৫০) ও মনছুর আলম (৪৮)। ফায়ার স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নছিমনের চাকা খুলে একজন নিহত হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







