সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার (২২)। তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে।
আরও পড়ুনকালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








