ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৭:০২ পিএম

নিয়মিত পেয়ারা খেলে শরীরে যে ৭টি উপকার হয়

নিয়মিত পেয়ারা খেলে শরীরে যে ৭টি উপকার হয়

নিয়মিত পেয়ারা খাওয়ার সঙ্গে হজমশক্তি উন্নত হওয়া, হৃদযন্ত্রের সুস্থতা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর মতো বেশ কিছু স্বাস্থ্য উপকারের সম্পর্ক রয়েছে।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে

পেয়ারা ভিটামিন সি-এর অন্যতম সমৃদ্ধ প্রাকৃতিক উৎস। অন্যান্য অনেক ফলের তুলনায় এতে এই ভিটামিন বেশি থাকে। ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী রাখতে সাহায্য করে। এটি ফ্যাগোসাইট, লিম্ফোসাইট ও ন্যাচারাল কিলার সেলের মতো রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্রমে সহায়তা করে। এসব কোষ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এবং সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখে।

হজমশক্তি উন্নত করে

পেয়ারায় প্রচুর খাদ্য আঁশ রয়েছে, যা মলত্যাগ স্বাভাবিক রাখতে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া এর আঁশ প্রিবায়োটিক হিসেবে কাজ করে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য জোগায়। ফলে অন্ত্রের জীবাণুর ভারসাম্য বজায় থাকে। পেয়ারার জীবাণুরোধী বৈশিষ্ট্য ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতেও সহায়তা করতে পারে।

হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে

পেয়ারা হৃদযন্ত্রের জন্য বেশ কিছু উপকার দিতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালের কারণে হৃদযন্ত্রের কোষের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। এ ছাড়া পেয়ারায় প্রচুর পটাশিয়াম ও দ্রবণীয় আঁশ রয়েছে। এসব উপাদান হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং সামগ্রিক হৃদস্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখতে পারে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে

পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম এবং এতে প্রচুর আঁশ রয়েছে। ফলে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না। পেয়ারার আঁশ শর্করা শোষণের গতি কমায়। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

আরও পড়ুন

ওজন কমাতে সহায়তা করতে পারে

পেয়ারা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এতে থাকা আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। এ ছাড়া পেয়ারা কম ক্যালরিযুক্ত ফল হওয়ায় বেশি ক্যালরি গ্রহণের চিন্তা ছাড়াই খাওয়া যায়। এর প্রদাহবিরোধী উপাদান বিপাকীয় স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করতে পারে।

ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে

পেয়ারা বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এসব উপাদান ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষা দিতে, বার্ধক্যের প্রক্রিয়া ধীর করতে এবং বলিরেখা প্রতিরোধে সাহায্য করতে পারে। পেয়ারায় থাকা ট্রাইটারপিন ওলিয়ানোলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড এবং কোয়ারসেটিন, এলাজিক অ্যাসিড ও ট্যানিনের মতো পলিফেনল ত্বকের জন্য প্রদাহবিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপকারিতা দেয়। ফলে ত্বকের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে

পেয়ারার ক্যানসারবিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে ধারণা করা হয়। গবেষণায় দেখা গেছে, পেয়ারা ও এর পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট টিউমারের আকার কমাতে এবং কিছু ধরনের ক্যানসারের চিকিৎসায় ভূমিকা রাখতে পারে। পেয়ারার পলিফেনল, ভিটামিন সি, অ্যাপিজেনিন, লাইকোপিন ও ক্যাম্পফেরলের মতো উপাদান এসব সম্ভাব্য উপকারের জন্য দায়ী বলে মনে করা হয়।

সূত্র ভেরিওয়েল হেলথ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়মিত পেয়ারা খেলে শরীরে যে ৭টি উপকার হয়

১

রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

২

মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ট্রলারে জিম্মি ৭২ জন, সাত দিন পর উদ্ধার ২৮

৩

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম

৪

নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে হামলার খবর গুজব: পুলিশ

৫

রূপায়ণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

৬