ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চকঢাকিয়া কান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
নিহতের ছেলে আবদুর রহমান জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে ডিক্রি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করে থাকতে পারেন।
আরও পড়ুনফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, সাম্মত আলী দুইদিন আগে নিখোঁজ হন। শনিবার সকালে বাড়ির পেছনের ডোবার মধ্যে তার গলা কাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকেও তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1795259210.jpg)


_medium_1795259643.jpg)