ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৫:৩৬ পিএম

সাড়ে ৫ ঘণ্টায় গণনা ১২ কোটি টাকার বেশি,এখনও চলছে গণনা

সাড়ে ৫ ঘণ্টায় গণনা ১২ কোটি টাকার বেশি,এখনও চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গণনা শুরু হওয়ার পর সাড়ে ৫ ঘণ্টায় গণনা করা হয়েছে সাড়ে ১২ কোটি টাকা। এখনও চলছে গণনার কাজ।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. কামরুল হাসান মারুফ এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়। প্রথম তিন ঘণ্টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা করা হয়েছিল। পরে বিকেল ৩টা পর্যন্ত গণনার পর মোট টাকার পরিমাণ দাঁড়ায় সাড়ে ১২ কোটি টাকা। গণনা শেষে টাকাগুলো ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এবারের গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ গণনার কাজে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়। এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় গণনার কাজ।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৫ ঘণ্টায় গণনা ১২ কোটি টাকার বেশি,এখনও চলছে গণনা

১

ওয়ালটনে কর্মী নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

২

নরসিংদীতে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত ১

৩

সাজেকে সেনাবাহিনী ও জেএসএসের মধ্যে গোলাগুলি

৪

গোপালগঞ্জে বিক্ষোভের ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

৫

জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

৬