ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৩:১৩ পিএম

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

বেআইনি সংগঠনের বেআইনি কর্মকাণ্ড আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে যশোর সার্কিট হাউজে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পরিকল্পিত অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে যারা বাংলাদেশে গণতন্ত্রের চিহ্ন মুছে দিয়েছিল, তাদের পুনরায় ক্ষমতায় ফেরানোর চেষ্টা কোনোভাবেই আন্দোলন হতে পারে না। এটি জঙ্গি তৎপরতা, নাশকতা ও বেআইনি কর্মকাণ্ড।

তিনি বলেন, রাষ্ট্র এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে। পাশাপাশি দলীয়ভাবেও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে যশোরে স্মরণসভার আয়োজন করেছে জেলা বিএনপি।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে পৌঁছান দলের ভারপ্রাপ্ত মহাসচিব।

সাক্ষাৎকারে রিজভী আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড কোনো আন্দোলন বা সংগ্রাম নয়। তার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল বৃহত্তর আদর্শ ও রাষ্ট্রীয় স্বার্থে পরিচালিত আন্দোলন।

আরও পড়ুন

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

কিন্তু আওয়ামী লীগ এখন যে কর্মকাণ্ড চালাচ্ছে, তা অগ্নিসন্ত্রাসের শামিল। দলটি ধারাবাহিকভাবে ভিন্নমতের রাজনৈতিক নেতাদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।রিজভীর ভাষায়, এসব কর্মকাণ্ড কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং জঙ্গি তৎপরতা। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

১

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সংকেত

২

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

৩

শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

৪

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

৫

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত

৬