ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ১২:৪২ এএম

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

ছবি : সংগৃহীত, বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আতাউল হক দোলনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি এবং ২০০৬ সালে দায়ের করা দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগও রয়েছে। তবে কোন মামলায় তাকে আদালতে হাজির করা হবে, তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন

আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

১

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

২

ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

৪

বগুড়ার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট

৫

বগুড়ায় লকডাউনের প্রভাব নেই স্বাভাবিক ছিল জনজীবন

৬