ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০২:২৪ পিএম

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের বুলন্দশহরে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশের সঙ্গে উত্তর প্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে নাসিম দুররানির মৃত্যু হয়। ৩৭ বছর বয়সী নাসিমের বিরুদ্ধে একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি মামলা ছিল।

দিল্লির আইনমন্ত্রী কপিল মিশ্রের কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন নাসিম। এ ছাড়া গত সোমবার উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সমীরকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন সমীরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়েন নাসিম। গুরুতর আহত অবস্থায় সমীরকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুস্তাফাবাদের বাসিন্দা ছিলেন।

পুলিশের ধারণা, নাসিম দুররানি ও হারুন সাইফি গ্যাংয়ের মধ্যে চলমান বিরোধের জেরেই সমীরকে হত্যা করা হয়। সমীরও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি একটি অপরাধের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ তাকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

নাসিম দুররানি ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার ছোট শাকিলের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০১৬ সালে কারাবন্দী গ্যাংস্টার ছোট রাজনকে হত্যার দায়িত্বও ছোট শাকিল তাকে দিয়েছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার একটি মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন নাসিম। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ তার বিরুদ্ধে ২০টির বেশি অপরাধের মামলা ছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

১

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের সর্বোচ্চ উচ্চতার ভবন ক্ষতিগ্রস্ত

২

আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

৩

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

৪

তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম

৫

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেয়ার চেষ্টা

৬