ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ১২:২৫ পিএম

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
 
আজ শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৩৭ নম্বর মেইন পিলারের প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি টহল দলের সদস্যরা চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তবে বিজিবির গোয়েন্দা তথ্য ও সীমান্তে দায়িত্বরত টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত হয়।
বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট খুলে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।
 
এ ঘটনার পর রংমহল সীমান্তসহ সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
 
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তা বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

১

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

২

একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা

৩

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

৫

এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬