ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০১:২৮ পিএম

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেয়ার চেষ্টা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেয়ার চেষ্টা

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কাপড় জাতীয় কিছু দিয়ে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির উপ-কমিশনার (মিডিয়া) মো. আফজাল হোসেন জানান, ভোররাতের কোনো একসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরও পড়ুন

এদিকে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটে আসার কথা রয়েছে। তার সফরের আগে বাসভবনে এ হামলার ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেয়ার চেষ্টা

১

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

২

আগামীকাল শনিবার সশস্ত্র বাহিনী দিবস

৩

দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

৪

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ

৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪

৬