ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ১১:২৯ পিএম

পুরোনো বালিশ নতুনের মতো নরম ও তুলতুলে করবেন যেভাবে

পুরোনো বালিশ নতুনের মতো নরম ও তুলতুলে করবেন যেভাবে

আরাম করে ঘুমানোর জন্য নরম, তুলতুলে বালিশের জুড়ি মেলা ভার। সারাদিনের ক্লান্তি শেষে মাথাটা নরম বালিশে রাখলেই যেন স্বস্তি মেলে। কিন্তু দিনের পর দিন ব্যবহারের ফলে প্রিয় বালিশটিও একসময় তার আগের সৌন্দর্য ও আরাম হারায়। কখনো বালিশের ভেতরের তুলা একদিকে সরে গিয়ে দলা পাকিয়ে যায়, কখনও আবার মাঝখানটা বসে গিয়ে বালিশ হয়ে পড়ে চ্যাপ্টা। তখন মাথা রাখলেও আর আগের মতো আরাম পাওয়া যায় না।

অনেকেই এমন পরিস্থিতিতে পুরোনো বালিশ ফেলে দিয়ে নতুন বালিশ কেনার কথা ভাবেন। কিন্তু জানেন কি, কয়েকটি সহজ কৌশল মেনে চললে পুরোনো তুলার বালিশের ফোলাভাব অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব? এর জন্য দামি কিছু কেনারও প্রয়োজন নেই। বাড়িতে থাকা সাধারণ কিছু জিনিস আর সামান্য যত্নেই বালিশকে করে তুলতে পারেন আগের মতো আরামদায়ক। জেনে নিন তিনটি সহজ পদ্ধতি।

হাত দিয়ে চাপড় দিয়ে তুলা ছড়িয়ে দিন

বালিশের মাঝখান বসে গেলে কিংবা তুলা একদিকে জমে গেলে প্রথমেই হাত দিয়ে সেটি ঠিক করার চেষ্টা করুন। বালিশটি দু'হাতে ধরে চারপাশ থেকে আলতো করে চাপ দিন এবং ছেড়ে দিন। এরপর বালিশটি উল্টে অন্য পাশেও একইভাবে চাপড় দিন। এতে ভেতরের তুলা কিছুটা আলগা হয়ে চারদিকে ছড়িয়ে পড়বে। ফলে বালিশের আকৃতিও আগের তুলনায় ভালো হবে। তবে খুব জোরে চাপড় দেবেন না। এতে বালিশের সেলাই ছিঁড়ে যেতে পারে। ধীরে ধীরে কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করলেই উপকার পাবেন।

কিছুক্ষণ রোদে রাখুন বালিশ

দীর্ঘদিন ব্যবহারের ফলে মাথার ঘাম ও বাতাসের আর্দ্রতা বালিশের ভেতরে জমতে পারে। এতে তুলো ভারী হয়ে যায় এবং বালিশের ফোলাভাব কমে আসে। এমন পরিস্থিতিতে বালিশ কিছুক্ষণ পরিষ্কার, শুকনো জায়গায় রোদে রাখতে পারেন।

বালিশের এক পাশ রোদে দেওয়ার পর উল্টে অন্য পাশেও আলো-বাতাস লাগতে দিন। এতে জমে থাকা আর্দ্রতা কমতে সাহায্য করবে। তবে বালিশের কাপড় ও তুলার ধরন বুঝে রোদে দেবেন। দীর্ঘক্ষণ কড়া রোদে না রাখাই ভালো। রোদে দেওয়ার পর সম্পূর্ণ শুকিয়েছে কি না, সেটিও নিশ্চিত করুন।

কভার খুলে ভেতরের তুলা সমান করুন

অনেক সময় বালিশের ভেতরের তুলো এক জায়গায় জমে শক্ত দলা তৈরি করে। ফলে এক পাশ উঁচু হয়ে যায়, অন্য পাশ থাকে একেবারে চ্যাপ্টা। এমন হলে বালিশের কভার খুলে ভেতরের তুলা পরীক্ষা করুন।

আরও পড়ুন

তুলা যদি আলাদা হয়ে দলা পাকিয়ে থাকে, তাহলে হাত দিয়ে ধীরে ধীরে সেগুলো আলগা করে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিন। এরপর বালিশের চারপাশের সেলাই ও কভার ঠিক করে নিন। এতে বালিশের আকৃতি অনেকটাই ফিরে আসতে পারে। তবে তুলা যদি অতিরিক্ত পুরোনো, নোংরা বা দুর্গন্ধযুক্ত হয়, তাহলে শুধু ছড়িয়ে দিলেই হবে না। প্রয়োজনে তুলা পরিষ্কার বা পরিবর্তন করতে হবে।

বালিশ ভালো রাখতে আরও কিছু যত্ন

বালিশ দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত পরিষ্কার কভার ব্যবহার করুন। কভার নির্দিষ্ট সময় অন্তর ধুয়ে শুকিয়ে নিন। বালিশ ভিজে গেলে ভালোভাবে না শুকিয়ে ব্যবহার করবেন না। কারণ ভেতরে আর্দ্রতা জমলে দুর্গন্ধ ও ছত্রাক তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

পুরোনো তুলার বালিশ চ্যাপ্টা হয়ে গেলেই ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সামান্য যত্ন ও কয়েকটি সহজ কৌশলে ফিরিয়ে আনতে পারেন তার আগের ফোলাভাব। তবে বালিশের ভেতরের তুলা নষ্ট হয়ে গেলে কিংবা বালিশে ছত্রাক ও দুর্গন্ধ দেখা দিলে নতুন বালিশ ব্যবহার করাই ভালো। আরামদায়ক ঘুমের জন্য বালিশের নরম ভাবের পাশাপাশি পরিচ্ছন্নতাও সমান জরুরি।

সূত্র: নিউজ এইটটিন, দ্য স্প্রুস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো বালিশ নতুনের মতো নরম ও তুলতুলে করবেন যেভাবে

১

শজিমেক হ্সাপাতালে রোগীর খোঁজ খবর নিলেন ভিপি সাইফুল

২

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক

৩

ফেসবুক-ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতেই কি দিন কাটছে? জানুন এর মারাত্মক পরিণতি

৪

নাটোরের বড়াইগ্রামে ৮ জুয়াড়ি গ্রেফতার

৫

বগুড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ভোগান্তি, সিম ও মোবাইল অ্যাকাউন্টের জটিলতা

৬