শজিমেক হ্সাপাতালে রোগীর খোঁজ খবর নিলেন ভিপি সাইফুল
বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহমুদুন্নবী কনকের বাবা মোঃ রেজাউল করিম অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজ শনিবার (১৪ নভেম্বর) হাসপাতালে যান বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হোসেন লেমন, সাবেক জেলা সেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা সুমন, শহর সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু জাফর জেমস, সাবেক সেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান বিপুল, ১৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সেতু আহমেদ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন আহম্মদ খালিদ প্রমুখ নেতৃবৃন্দ।
আরও পড়ুনমন্তব্য করুন








