ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ১১:২৫ পিএম

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নাগর নদের ওপারে দু’টি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেখা মিলেছে। গতকাল শুক্রবার ভোরে বাঘ দু’টির বিচরণের ছবি মুঠোফোনে ধারণ করেন কিশোর জুবায়ের আল আমিন। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এলাকাবাসীর ধারণা, বাঘ দুটি বাংলাদেশের সীমান্তবর্তী লোকালয়ের খুব কাছেই অবস্থান করছে।

নাগর নদ ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করায় নদটি পেরিয়ে বাঘ দুটি বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৃষকরা ফসলের মাঠে যেতে ভয় পাচ্ছেন। পাশাপাশি গবাদিপশু ও নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন এলাকাবাসী। চা-বাগানের ঝোপঝাড়ে বাঘ দু’টি লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবি, বাঘ দু’টি যাতে কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সাথে বন্যপ্রাণী দু’টি নিরাপদে নিজস্ব আবাসস্থলে ফিরে যায়, সে ব্যবস্থাও নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তারা।

আরও পড়ুন

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘ দু’টি ভারতের সীমান্তের ভেতরে, অর্থ্যাৎ বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থান করছে। তাই আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই চিতাবাঘ, এপারে আতঙ্ক

১

ফেসবুক-ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতেই কি দিন কাটছে? জানুন এর মারাত্মক পরিণতি

২

নাটোরের বড়াইগ্রামে ৮ জুয়াড়ি গ্রেফতার

৩

বগুড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ভোগান্তি, সিম ও মোবাইল অ্যাকাউন্টের জটিলতা

৪

জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

৫

জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্বডায়াবেটিস দিবস পালিত

৬