কিশোরগঞ্জে গভীর রাতে কলেজবাসে আগুন
মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের বাজিতপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে একটি কলেজবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারে পুলিশ ফাঁড়ির অদূরে ভৈরব মহিলা কলেজের ছাত্রীদের বহনকরা বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ সময় বাসে কেউ ছিল না।
খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পিরিজপুর বাজারে বিআরটিসির একটি খালি বাসে আগুন লাগার খবর পাই। রাত ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনজানা গেছে, বিআরটিসির বাসটি ভৈরব মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহন করত। রাতে এটি পিরিজপুর বাজারে পার্ক করে রাখা হত। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
মন্তব্য করুন

_medium_1794296399.jpg)
_medium_1794295354.jpg)
_medium_1794288326.jpg)



_medium_1794297668.jpg)
_medium_1794287870.jpg)
_medium_1794297031.jpg)