ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ এএম

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

ছবি : সংগৃহীত, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

বাগেরহাট সদর উপজেলায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন চালক।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলাবোঝাই পিকআপটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন যুবক সেটির গতিরোধ করেন। পরে তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

১

দ্রুতই নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ক্রীড়া শিক্ষক : ক্রীড়া প্রতিমন্ত্রী

২

যাত্রাবাড়ীতে পাঁচ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক

৩

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

৪

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

৫

কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

৬