গাজীপুরে বাসের পর এবার কাভার্ডভ্যানে আগুন
গাজীপুরের চন্দ্রায় বাসে অগ্নিসংযোগের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির সামনের অংশে হঠাৎ আগুন জ্বলতে ও কালো ধোঁয়া বের হতে দেখেন পথচারীরা। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনকালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম কাভার্ডভ্যানে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1794223103.jpg)