ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ১১:২৫ এএম

৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : জাতীয় ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : জাতীয় ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশ্রাফীয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।
 
সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

মঙ্গরবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। বাকি রোগীদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া আরো রোগী জরুরি বিভাগে আসছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদরাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন : জাতীয় ইনস্টিটিউটে ভর্তি ৬৩ শিক্ষার্থী

১

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

২

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

৩

লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

৪

গাজীপুরে বাসের পর এবার কাভার্ডভ্যানে আগুন

৫

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

৬