ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০১:৫৩ পিএম

বরখাস্তই হচ্ছন ম্যানইউ কোচ ক্যারিক

বরখাস্তই হচ্ছন ম্যানইউ কোচ ক্যারিক

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাইকেল ক্যারিকের দিন ফুরিয়ে আসছে। একের পর এক ব্যর্থতা, রক্ষণে ভঙ্গুরতা আর পয়েন্ট হারানোর মিছিলে ইংলিশ কোচের ওপর আস্থা হারাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

বোর্নমাউথের কাছে হারের পরও তাকে সময় দিয়েছিল ম্যানইউ। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে পয়েন্ট হারানোর পর কোচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক বিরতির পরই বরখাস্ত হতে পারেন ক্যারিক। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তাকে সরানোর সুপারিশ করতে পারেন প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্স। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সত্ত্বাধিকারী স্যার জিম র‌্যাটক্লিফ ও গ্লেজার পরিবার।

গত ২৫ অক্টোবর বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ৩-০ গোলে হারের পর ক্যারিককে সময় দিয়েছিল ইউনাইটেড। কিন্তু অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে তার জন্য। ১০ ম্যাচে মাত্র এক জয় নিয়ে প্রিমিয়ার লিগের ১৮তম স্থানে আছে দলটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে মাত্র তিন জয় ক্যারিকের। 

আরও পড়ুন

ক্যারিকের বিকল্প হিসেবে কয়েকজনের নাম আলোচনায় আসছে। সাবেক নিউক্যাসল কোচ এডি হাও ও জার্মানির সাবেক কোচ জুলিয়ান নাগলসমানের সঙ্গে নাকি যোগাযোগ করেছিল ইউনাইটেড। চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কন্তেও দায়িত্ব নিতে আগ্রহী। এছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও ওল্ড ট্রাফোর্ডে আসতে আগ্রহী বলে জানিয়েছে বিবিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরখাস্তই হচ্ছন ম্যানইউ কোচ ক্যারিক

১

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

২

ইরান যুদ্ধের জেরে এবার অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

৩

গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি

৪

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয় ও গাড়ি 

৫

ইরানের সঙ্গে যুদ্ধ ‘কার্যত শেষ’ ঘোষণা ট্রাম্পের, প্রত্যাখ্যান তেহরানের

৬