জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
আজ (বুধবার, ৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তিন দিনের সফরের প্রথম কর্মসূচিতে সকাল সাড়ে ৮টায় প্রতিনিধিদল নিয়ে সমাধিস্থলে যান তিনি।
সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী।
আরও পড়ুনশ্রদ্ধা নিবেদন শেষে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






