জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
আজ (বুধবার, ৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তিন দিনের সফরের প্রথম কর্মসূচিতে সকাল সাড়ে ৮টায় প্রতিনিধিদল নিয়ে সমাধিস্থলে যান তিনি।
সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সফররত চীনা প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189799