ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৩ এএম

মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার

ছবি : সংগৃহীত, মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা বসছে বুধবার (৪ নভেম্বর)। শ্রমিকদের আন্দোলন ও বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু করতে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে জাগো নিউজ এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানানো হয়েছে। বুধবারই সভাটি অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কারখানা চালু রাখার চেষ্টা চলছে। শিল্প ও শ্রমিকদের স্বার্থে ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতাও জাগো নিউজকে সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে এ বিষয়ে জানানো হয়েছে।

এর আগে রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই দিন এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার

১

জাবিতে তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল

২

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১

৩

গুগল সার্চের ফল আরও নির্ভুল করার ৪ কৌশল

৪

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৫

চালকের আসনে শুয়ে থাকা অবস্থায় অটোচালকের মৃত্যু

৬