ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৬:০৮ পিএম

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তারা। এরই মধ্যে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ১০-১২টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় হাজারও যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে মহাসড়কে অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। বর্তমানে পুলিশ পরিস্থিতি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ

১

কারওয়া চৌথে নিকের ভালোবাসায় মুগ্ধ প্রিয়াঙ্কা

২

নিজ বাসায় বাথরুমে পড়ে মারা গেলেন জনপ্রিয় পরিচালক

৩

টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড

৪

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি

৫

নেত্রকোণার কলমাকান্দায় ৪ লাখ ভারতীয় মুদ্রাসহ আটক ১

৬