তাহসিফ হত্যা মামলা : দীপের সাতদিনের রিমান্ড আবেদন
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধু স্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলাটির রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ৩টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন দিনেও এ ঘটনায় মামলা না হওয়ায় তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির মরদেহ বুধবার বিকালে তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
আরও পড়ুনতাহসিফের নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহে দীপের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নামেন তাহসিফ। এরপর নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি। বৃহস্পতিবার দীপ জানিয়েছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন তিনি। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান বলে দাবি করেন দীপ।
তবে বৃহস্পতিবার রাতেই তাকে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে শুক্রবার পিবিআই কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1793434718.jpg)
_medium_1793433731.jpg)
_medium_1793433367.jpg)

_medium_1793264095.jpg)
_medium_1793421856.jpg)
_medium_1793435094.jpg)
_medium_1793434927.jpg)