গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তারা। এরই মধ্যে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ১০-১২টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় হাজারও যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ নিরসনে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তবে শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে মহাসড়কে অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। বর্তমানে পুলিশ পরিস্থিতি সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/189295