ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের উত্তর মৌড়াইল পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিলু ওই এলাকারই বাসিন্দা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, দীর্ঘদিন যাবত শহরের উত্তর মৌড়াইলে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আজ গোপন সংবাদে ২নং পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদক কারবারি দিলুর হেফাজতে কয়েকটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন

তিনি আরও জানান, দিলুর বিরুদ্ধে আগেও ৫টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১

তাহসিফ হত্যা মামলা : গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

২

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এআই (AI) বিষয়ক সেমিনার ও পুরস্কার বিতরণী

৩

ফাইনাল টাইব্রেকারে গেলে শিরোপা জিততো আর্জেন্টিনা

৪

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

৫

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাইপণ্য জব্দ

৬