ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৩:৪২ পিএম

চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে এই ঘটনা ঘটে।

নজরুল ইসলাম ওই গ্রামের মৃত রওশন আলী শাহ্ এর ছেলে।

পারিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শনিবার সকালে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ নিজ বাড়িতে খাবার খাচ্ছিলেন। এসময় খাবার গলায় আটকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

মৃতের ছেলে সাইদুল ইসলাম বলেন, ‘সকালে প্রতিদিনের মতো বাবা ভাত খাচ্ছিলেন। এ সময় তার গলায় ভাত আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

১

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

২

বিরোধীদলের লং মার্চ কর্মসূচি জনগণের কাছে অগ্রহণযোগ্য : রিজভী

৩

তাহসিফ হত্যা মামলা : দীপের সাতদিনের রিমান্ড আবেদন

৪

এইচএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

৫

এইচএসসির ফল প্রকাশ: ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেলেন ২১৩৭ জন

৬