ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০৩:৩১ পিএম

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন ভোর ছয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ ছিল। সাতপাকিয়া কাঁচাবাজারে এক কৃষককে মারধরের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করে সাতপাকিয়া কাঁচাবাজারের লোকজন। পরে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামের লোকজন রাতে মাইকিং করে লোক জড়ো করার ঘোষণা দেয়। শনিবার সকালে দু’পক্ষই শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দু’পাশে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হঠাৎ দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রায় সাড়ে চার ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গতকাল কাঁচাবাজারে ভ্যানগাড়ির ঘষা লাগাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়। পরে দুই গ্রামবাসী মাইকে আজ সকালে জড়ো হওয়ার ঘোষণা দিলে আমরা ভোর থেকেই ঘটনাস্থলে ছিলাম। পরবর্তীতে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হলে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১

বিরোধীদলের লং মার্চ কর্মসূচি জনগণের কাছে অগ্রহণযোগ্য : রিজভী

২

তাহসিফ হত্যা মামলা : দীপের সাতদিনের রিমান্ড আবেদন

৩

এইচএসসির ফলে কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ

৪

এইচএসসির ফল প্রকাশ: ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেলেন ২১৩৭ জন

৫

হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা

৬