ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০১:০৭ পিএম

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ছয়জন

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ছয়জন

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয় শিশু, কিশোর, তরুণের জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ছয়জনকেই একই গোরস্থানে সারিবদ্ধভাবে দাফন করা হয়েছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর গোরস্থান মাঠে নিহতদের এক সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলের মধ্যে বজ্রপাতে তারা নিহত হন। নিহতরা হলেন-মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

আরও পড়ুন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ মারতে গিয়েছিলেন। এসময় বিকেলে ৯ জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা জানিয়েছেন, নিহতদের জানাজা সম্পূর্ণ হয়েছে। সরকার ঘোষিত বজ্রপাতে নিহত ও আহতদের আর্থিক সহায়তা নীতিমালার আওতায় নিহত পরিবারকে ৫০ হাজার এবং আহত পরিবারকে ২৫ হাজার টাকা সহযোগিতা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ছয়জন

১

ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

২

এইচএসসি’র ফলাফলে ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২

৩

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

৪

বগুড়ার শাজাহানপুরে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

৫

কারিগরি বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ

৬