ভিডিও শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬ ০১:৪৬ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে রুহুল আমিন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ওই দিন সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী (নাউয়ার মোড়) এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ওই এলাকার অম্রবাড়ী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। একই ঘটনায় আরও চারজন আহত হয়। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী এলাকায় জনৈক সামিউল মুন্সীর একটি গরু গোয়াল ঘর থেকে ছুটে যায়। গরুটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) ফুলবাড়ী পৌর বাজার দিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু লোকজন তাকে আটক করে অম্রবাড়ী নাউয়ার মোড় এলাকায় নিয়ে গিয়ে চোর সন্দেহে মারপিট করে। এসময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন (৩৫) প্রতিবাদ করলে তাকেও বেদম মারপিট করে। এতে মো. রুহুল আমিন এর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টায় তার মৃত্যু হয়।

ওই ঘটনায় দ্বন্দ্বে জড়ালে আরও চারজন আহত হন। আহতরা হলেন-অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মহিন আলী (২০) এবং একই গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) ও তার ভাই রাশেদ ইসলাম (৩০)। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

এদিকে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে রুহুল আমীন নামের এক ব্যক্তিকে উপজেলার অম্রবাড়ী এলাকায় স্থানীয় কিছু লোকজন মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ এখনো আসেনি, অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের আটকের তৎপরতা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

১

বৃষ্টিতে বন্ধ খেলা, জিততে ১০৬ রান দরকার উইন্ডিজের

২

আজও মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৩

হাকিমির হ্যাটট্রিকে এনরিকের ইতিহাস

৪

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল

৫

নেতানিয়াহুর সামনে সরকার গঠনের কোনো পথ নেই : লাপিদ

৬