ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ১২:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী যৌতুকের মামলা করায় শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী যৌতুকের মামলা করায় শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টা

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্বশত্রুতা ও মেয়ের যৌতুক মামলার জের ধরে তোফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে গোমস্তাপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। মঙ্গলবার রাতে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১০ জানুয়ারি উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে মতাসলিমা আফরোজ তিশার সাথে একই এলাকার আতাউর রহমানের ছেলে সেলিমের (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করায় তিশা বাদি হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং বিবাদিরা জামিনে মুক্ত আছেন। ওই মামলার জের ধরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তোফিজুল ইসলাম পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরস্থ আমবাগান থেকে চার্জার ভ্যানযোগে নিজ বাড়ি ষাঁড়বুরুজে ফিরছিলেন। পথিমধ্যে ষাঁড়বুরুজ গ্রামের সোহবুলের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিবাদিরা তার গতিপথ রোধ মারধর করে গুরুতর জখম করে। 

গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান, মতাসলিমা আফরোজ তিশার করা অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী যৌতুকের মামলা করায় শ্বশুরকে কুপিয়ে হত্যাচেষ্টা

১

জিয়াউর রহমান ফাউন্ডেশন: এক নিভৃতচারী আর্ত মানবতার প্রতীক

২

কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

৩

ময়না তদন্তে নারী ডোম নিয়োগের আবশ্যকতা

৪

ফাইনালের স্বপ্ন বাঁচাতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

৫

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

৬