ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১১:১৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ নিহত

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইয়াছিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মধুগুড়নই গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মন্ডলের ছাগল, প্রতিবেশী ইয়াছিন মন্ডলের শীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিম মন্ডল ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে। পরে ইয়াসিন মন্ডল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ নিহত

১

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

২

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

৪

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

৫

বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

৬