ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১১:১২ পিএম

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল ৩টি গাভী (গর্ভবতি), ২টি বকনা ও ১টি বাছুর চুরি করে নিয়ে যায়, যার দাম প্রায় ৬লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়া এলাকার। এই ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পশ্চিমপাড়ার কৃষক হাফিজুল ইসলাম (৪৫) গতকাল রোববার দিবাগত রাতে প্রতিদিনের মত খাবার খেয়ে বাড়ির মধ্যে গোয়াল ঘরে গরু তুলে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ২টার দিকে পাশের বাড়ির লোকজনের চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির মেইনগেট ভাঙ্গা ও গোয়াল ঘরে গরুগুলো নেই।

এ সময় তিনি চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে তুলে রাস্তার দিকে দৌড়ে গিয়ে দেখেন খড় পড়ে আছে, পরবর্তীতে জানতে পারেন রাস্তার এখান থেকেই পিকআপে তুলে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে। হাফিজুল ইসলামের ছেলে জুয়েল রানা জানান, রাত ২ টার দিকে পাশের বাড়ির শামিম ভাই ও আমার আব্বার চিৎকারে উঠে দেখি আমাদের বাড়ির মেইনগেট (মাটির দেয়ালের তৈরি) ভাঙ্গা ও গরুগুলো নেই।

আরও পড়ুন

পরে শামিম ভাইয়ের মাধ্যমে জানতে পারি গরুগুলো পিকআপে তোলার পর নিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেয়ে চিৎকার দিলে আমরা বিষয়টি টের পাই। তিনি আরো জানান, আমার আব্বার আয়ের একমাত্র সম্বল ছিল ওই গরুগুলো, আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমাদের গরুগুলো উদ্ধারে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ কাজ করছে আশাকরি খুব দ্রুত আসামিদের গ্রেফতার ও গরুগুলো উদ্ধার করতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরের পল্লীতে বাড়ির দরজা ভেঙ্গে ৬টি গরু চুরি

১

চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

৩

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

৪

বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

৫

বগুড়ায় বেপরোয়া ‘কিশোর গ্যাং’ কলেজ ছাত্রী ছুরিকাহত, গ্রেফতার

৬