বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৩ জন স্কাউট ও ১জন গার্ল ইন স্কাউট “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। এরা হলেন একরাম চৌধুরী মাহি, আদরিত আহম্মদ অপূর্ব, নাঈমুস সাদাত ও স্পৃহা পাল। গত বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রোগ্রাম) মাহফুজা পারভীন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে উল্লেখ করা হয়, মূল্যায়নে সারাদেশে “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” এর জন্য ৬০৮ জন স্কাউটসকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এদের মধ্যে বগুড়া জেলার ১২ জন রয়েছে। তাদের মধ্যে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের তালিকায় রয়েছে।
আরও পড়ুনবিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল এই অর্জনের জন্য স্কাউটসদের অভিনন্দন জানিয়ে তাদের মঙ্গল কামনা করেছেন।
মন্তব্য করুন








