ভিডিও সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ পিএম

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২, বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। এসআরবি সূত্র জানায়, গতকাল রোববার দিনগত রাত সোয়া ২টার দিকে মহানগরের নিশিন্দারা মন্ডলপাড়া রেজা হাসানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোকছেদুল হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান মারুফ (২১)কে গ্রেফতার করা হয়। সে নিশিন্দারার মোঃ আব্দুল কাশেমের ছেলে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া আজ সোমবার (৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর মধ্য তেজোপাতা পাপুল মন্ডলের বাসায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নম্বর আসামি মোঃ আব্দুল কুদ্দুস (৩৬)কে গ্রেফতার করা হয়। সে সদরের পাঁচবাড়িয়া এলাকার মৃত কোরবান ফকিরের ছেলে। তাকেও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ২টি হত্যা মামলায় ২ জন গ্রেফতার

১

দিনাজপুরের চিরিরবন্দরে ধানক্ষেত থেকে রিকশাভ্যান চালকের মরদেহ উদ্ধার

২

বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থীর প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

৩

বগুড়ায় বেপরোয়া ‘কিশোর গ্যাং’ কলেজ ছাত্রী ছুরিকাহত, গ্রেফতার

৪

সেলস ম্যানেজার নিয়োগ দেবে স্কয়ার ফুড, লাগবে স্নাতক পাস

৫

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত

৬